English

আত-তাফহিম মডেল মাদরাসা

বড়শালঘর (৩৫৩২), দেবিদ্বার, কুমিল্লা

আপডেট

মাদরাসা পরিচিতি

আত-তাফহিম মডেল মাদরাসা পরিচিতি : আত-তাফহিম মডেল মাদরাসা টি কুমিল্লা জেলাধীন দেবিদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়ন এ ২০২৪ সালের ২৭ ডিসেম্বর, রোজ জুম্মা বার বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ তামিরুল মিল্লাত কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ - আল্লামা ড. হিফজুর রহমান সাহেবের মাধ্যমে উদ্ধোধন করা হয়। এবং ১ লা জানুয়ারি ২০২৫ খ্রি.থেকে অত্র মাদরাসার একাডেমিক কার্যক্রম সহ সকল কার্যক্রম সুন্দর ও সুচারু রুপে চলমান আছে। এই মাদরাসা টি একটি যুগোপযোগী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআন-সুন্নাহ ভিত্তিক নৈতিক শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার সমন্বয় করা হয়। মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে সৎ, দক্ষ, ও যোগ্যতা সম্পূর্ণ দেশপ্রেমিক নাগরিক তৈরি এবং দ্বীনদার একটি প্রজন্ম গঠনের লক্ষ্যে।

আরো পড়ুন

আমাদের ভিশন

  • মূল্যবোধভিক্তিক শিক্ষার প্রসার;
  • চাহিদা মাফিক ও চাকুরির যোগ্যতা অর্জনের লক্ষ্যে শিক্ষা;
  • পাঠ্যক্রম-এর আধুনিকায়ন
  • সকল স্তরে ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন;
  • তথ্য প্রযুক্তির ব্যবহার জোরদারকরণ;
  • সকল স্তরে শিক্ষকদের কাযকারিতা নিশ্চিতকরণ;
  • জেন্ডার সমতা নিশ্চিতকরণ।

আমাদের লক্ষ্য

শিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ, অধ্যবসায়

সার্বজনীন শিক্ষার ভিত্তি হচ্ছে মহান আল্লাহ তা'য়ালা ও মানব জীবন সম্বন্ধে গভীর বিশ্বাস। এর মূলে হচ্ছে ইকুরা- পড়, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 'আত-তাফহিম মডেল মাদরাসা' প্রতিষ্ঠার মূলনীতি হচ্ছে ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ, সৃজনশীল ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে একুশ শতকের উপযুক্ত একটি শিক্ষিত জাতি গঠন। ধার্মিকতা, শৃঙ্খলাবোধ ও সম্প্রীতি ছাড়া অগ্রগতি সম্ভব নয়। শিক্ষার পাশাপাশি আমরা যৌথভাবে শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধকরণ, পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধে উজ্জীবিত করে সার্বিক উন্নতি প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। মেধা ও যোগ্যতার সুষ্ঠু ও পূর্ণ বিকাশ সাধন করে একজন শিক্ষার্থীকে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেমিক দক্ষ নাগরিক হিসেবে তৈরি করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে শিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ ও অধ্যবসায়ের ব্রত নিয়ে 'আত-তাফহিম মডেল মাদরাসা' এর পথচলা...।

আত-তাফহিম মডেল মাদরাসা কেন বেছে নিবেন?

  • ১। দেশের খ্যাতনামা আলেম, শিক্ষাবিদ ও আইনজীবীদের নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা প্যানেল।

    ২। ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়।

    ৩। সহিহ আকিদা, বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ধর্মীয় মৌলিক শিক্ষার সমন্বয়ে প্র্যাকটিসিং মুসলিম গড়ার প্রত্যয়।

    ৪। সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।

    ৫। উচ্চ ডিগ্রিধারী, যোগ্যতাসম্পন্ন ও বিষয়ভিত্তিক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।

    ৬। একাডেমিক সিলেবাসের সাথে সমন্বয় করে নূরানী, নাজেরা ও হিফজুল কুরআনের সু-ব্যবস্থা।

    ৭। জাতীয় পাঠ্যক্রমের সাথে নিজস্ব কারিকুলামে তৈরি আধুনিক সিলেবাসের মাধ্যমে পাঠদান।

    ৮। সর্বাধুনিক শ্রেণি ব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিশুতোষ বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি।

    ৯। ইংলিশ স্পিকিং, আরবি স্পিকিং ও প্রমিত বাংলা উচ্চারণে সাবলীল বক্তৃতা ও উপস্থাপনার উপর বিশেষ গুরুত্বারোপ।

    ১০। যাতায়াতের সু-ব্যবস্থা থাকবে।

    ১১। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা।

    ১২। ক্লাসের পড়া ক্লাসেই শেখানোর সু-ব্যবস্থা।

    ১৩। বিশুদ্ধ উচ্চারণ ও হাতের সুন্দর লেখা প্রশিক্ষণের ব্যবস্থা।

    ১৪। গুণগত মান রক্ষা এবং প্রতিটি শিক্ষার্থীকে যথাযথ তত্ত্বাবধানের জন্য সীমিত আসন বিন্যাস।

    ১৫। গণিত, বিজ্ঞান ও কম্পিউটারে দক্ষ হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

    ১৬। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে হামদ, নাত,

অধ্যক্ষর বাণী

হাফেজ মু. রবিউল্লাহ - অধ্যক্ষ

বিস্তারিত

উপাধ্যক্ষর বাণী

মু . ইসরাফিল আলম - উপাধ্যক্ষ

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস

অফিসের সময়সূচী

দিন সময়
শনিবার সকাল ৮:৩০ মি. - সকাল ১১:০০ ঘটিকা
রবিবার সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা
সোমবার সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা
মঙ্গলবার সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা
বুধবার সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা
বৃহস্পতিবার সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা

গুগল ম্যাপ