
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।
কুরআনুল কারীম শুধুমাত্র ইবাদতের গ্রন্থ নয়; এটি একাধারে জীবন ব্যবস্থা, জ্ঞানের উৎস ও বৈজ্ঞানিক চিন্তার প্রেরণাও। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অসংখ্য স্থানে আমাদের চিন্তা করতে বলেছেন, অন্বেষণ করতে উৎসাহ দিয়েছেন এবং সৃষ্টি জগত নিয়ে গভীরভাবে ভাবতে নির্দেশ দিয়েছেন।
আজকের আধুনিক বিজ্ঞান কুরআনের বহু সত্যের প্রমাণ দিচ্ছে—চন্দ্র-সূর্যের গতি, ভ্রূণ বিকাশ, সৃষ্টিজগতের বিস্তার—সবই কুরআনে ইঙ্গিতপূর্ণভাবে বলা আছে।
তাই আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা যেন কুরআনের আলোয় আলোকিত হয়ে আধুনিক বিজ্ঞানেও দক্ষ হয়ে উঠে। কুরআনের হেদায়াত এবং বিজ্ঞানের যুক্তি একত্রে গ্রহণ করলে তারা হবে আগামী দিনের সত্যিকারের জ্ঞানী ও নৈতিক নেতৃত্ব।
আসুন, আমরা কুরআন ও বিজ্ঞান—এই দুটি আলোর উৎসকে একত্র করে আমাদের সন্তানদের জন্য একটি আদর্শ ভবিষ্যৎ গড়ে তুলি।
# কুরআন ও বিজ্ঞানের কি মিল দেখুন -
নিচে বিজ্ঞান সম্পর্কিত কুরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াত তুলে ধরা হলো, যেগুলো মানুষকে চিন্তা, গবেষণা ও সৃষ্টিজগত পর্যবেক্ষণের আহ্বান জানায়:
১। ভ্রূণ গঠনের ধাপ (Embryology)
*সূরা আল-মুমিনূন (২৩:১২-১৪)
“আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। অতঃপর তাকে এক ফোঁটা পানি রূপে একটি নিরাপদ স্থানে স্থাপন করেছি। তারপর আমি সেই ফোঁটাকে জমাট রক্ত করেছি, রক্ত থেকে মাংসপিণ্ড, এরপর হাড়, তারপর হাড়ে মাংস পরিয়ে দিয়েছি। এরপর আমি তাকে একটি নতুন সৃষ্টি হিসেবে গড়ে তুলেছি।”
???? এই আয়াত ভ্রূণের বিভিন্ন স্তর ব্যাখ্যা করেছে, যা আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত।
২। বহ Universo বিষয়ে ইঙ্গিত:
*সূরা আয-যারিয়াত (৫১:৪৭)
“আর আকাশ আমি আমার শক্তি দ্বারা সৃষ্টি করেছি এবং আমি তো একে সম্প্রসারিত করছি।”
এটি Big Bang ও Universe expansion তত্ত্বের সাথে মিলে যায়।
৩। *চাঁদ ও সূর্যের গতি:
*সূরা ইয়াসীন (৩৬:৩৮-৪০)
“সূর্য নিজ কক্ষপথে চলমান… চাঁদও তার নিজস্ব পথ রয়েছে… সূর্য ও চাঁদ একে অপরকে অতিক্রম করে না।”
????☀️ *বস্তুগুলোর নির্দিষ্ট কক্ষপথে চলাচলের কথা বলা হয়েছে।
৪। *আকাশে অদৃশ্য স্তর (Atmosphere):
*সূরা আল-আম্বিয়া (২১:৩২)
“আর আমি আকাশকে করেছি সংরক্ষিত ছাদস্বরূপ, অথচ তারা তার নিদর্শন সম্পর্কে উদাসীন।”
☁️ *এখানে Earth-এর বায়ুমণ্ডল তথা ozone layer এর রক্ষা ক্ষমতা বোঝানো হয়েছে।
৫। পানি থেকেই সব জীবনের উৎপত্তি:
*সূরা আল-আম্বিয়া (২১:৩০)
“আমি কি পানি থেকে সব জীবন্ত বস্তুকে সৃষ্টি করিনি?”
???? *জীবনের মূল উপাদান পানির কথা বলা হয়েছে, যা আধুনিক জীববিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ