আপডেট
আত-তাফহিম মডেল মাদরাসা পরিচিতি : আত-তাফহিম মডেল মাদরাসা টি কুমিল্লা জেলাধীন দেবিদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়ন এ ২০২৪ সালের ২৭ ডিসেম্বর, রোজ জুম্মা বার বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ তামিরুল মিল্লাত কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ - আল্লামা ড. হিফজুর রহমান সাহেবের মাধ্যমে উদ্ধোধন করা হয়। এবং ১ লা জানুয়ারি ২০২৫ খ্রি.থেকে অত্র মাদরাসার একাডেমিক কার্যক্রম সহ সকল কার্যক্রম সুন্দর ও সুচারু রুপে চলমান আছে। এই মাদরাসা টি একটি যুগোপযোগী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআন-সুন্নাহ ভিত্তিক নৈতিক শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার সমন্বয় করা হয়। মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে সৎ, দক্ষ, ও যোগ্যতা সম্পূর্ণ দেশপ্রেমিক নাগরিক তৈরি এবং দ্বীনদার একটি প্রজন্ম গঠনের লক্ষ্যে।
আরো পড়ুনশিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ, অধ্যবসায়
সার্বজনীন শিক্ষার ভিত্তি হচ্ছে মহান আল্লাহ তা'য়ালা ও মানব জীবন সম্বন্ধে গভীর বিশ্বাস। এর মূলে হচ্ছে ইকুরা- পড়, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 'আত-তাফহিম মডেল মাদরাসা' প্রতিষ্ঠার মূলনীতি হচ্ছে ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ, সৃজনশীল ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে একুশ শতকের উপযুক্ত একটি শিক্ষিত জাতি গঠন। ধার্মিকতা, শৃঙ্খলাবোধ ও সম্প্রীতি ছাড়া অগ্রগতি সম্ভব নয়। শিক্ষার পাশাপাশি আমরা যৌথভাবে শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধকরণ, পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধে উজ্জীবিত করে সার্বিক উন্নতি প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। মেধা ও যোগ্যতার সুষ্ঠু ও পূর্ণ বিকাশ সাধন করে একজন শিক্ষার্থীকে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবনে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেমিক দক্ষ নাগরিক হিসেবে তৈরি করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে শিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ ও অধ্যবসায়ের ব্রত নিয়ে 'আত-তাফহিম মডেল মাদরাসা' এর পথচলা...।
১। দেশের খ্যাতনামা আলেম, শিক্ষাবিদ ও আইনজীবীদের নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা প্যানেল।
২। ইসলামি শিক্ষা ও সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়।
৩। সহিহ আকিদা, বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ধর্মীয় মৌলিক শিক্ষার সমন্বয়ে প্র্যাকটিসিং মুসলিম গড়ার প্রত্যয়।
৪। সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।
৫। উচ্চ ডিগ্রিধারী, যোগ্যতাসম্পন্ন ও বিষয়ভিত্তিক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
৬। একাডেমিক সিলেবাসের সাথে সমন্বয় করে নূরানী, নাজেরা ও হিফজুল কুরআনের সু-ব্যবস্থা।
৭। জাতীয় পাঠ্যক্রমের সাথে নিজস্ব কারিকুলামে তৈরি আধুনিক সিলেবাসের মাধ্যমে পাঠদান।
৮। সর্বাধুনিক শ্রেণি ব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিশুতোষ বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি।
৯। ইংলিশ স্পিকিং, আরবি স্পিকিং ও প্রমিত বাংলা উচ্চারণে সাবলীল বক্তৃতা ও উপস্থাপনার উপর বিশেষ গুরুত্বারোপ।
১০। যাতায়াতের সু-ব্যবস্থা থাকবে।
১১। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা।
১২। ক্লাসের পড়া ক্লাসেই শেখানোর সু-ব্যবস্থা।
১৩। বিশুদ্ধ উচ্চারণ ও হাতের সুন্দর লেখা প্রশিক্ষণের ব্যবস্থা।
১৪। গুণগত মান রক্ষা এবং প্রতিটি শিক্ষার্থীকে যথাযথ তত্ত্বাবধানের জন্য সীমিত আসন বিন্যাস।
১৫। গণিত, বিজ্ঞান ও কম্পিউটারে দক্ষ হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।
১৬। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে হামদ, নাত,
| দিন | সময় |
|---|---|
| শনিবার | সকাল ৮:৩০ মি. - সকাল ১১:০০ ঘটিকা |
| রবিবার | সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা |
| সোমবার | সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা |
| মঙ্গলবার | সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা |
| বুধবার | সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা |
| বৃহস্পতিবার | সকাল ৮:৩০ মি. - দুপুর ১ ঘটিকা |
| # | শিরোনাম |
|---|---|
| 1 |
বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা সার্টিফিকেট
01-06-2026 |
| 2 |
পবিত্র ঈদুল আজহা ও গীষ্মকালীন অবকাশ
24-05-2026 |
| 3 |
Play (Syllabus For Half yearly Exam - 2026)
22-04-2026 |
| 4 |
Nursery (Syllabus For Half yearly Exam - 2026)
22-04-2026 |
| 5 |
Two (Syllabus For Half yearly Exam - 2026)
22-04-2026 |
| 6 |
One (Syllabus For Half yearly Exam - 2026)
22-04-2026 |
| 7 |
Three (Syllabus For Half yearly Exam - 2026)
22-04-2026 |
| 8 |
Four (Syllabus For Half yearly Exam - 2026)
22-04-2026 |
| 9 |
Five (Syllabus For Half yearly Exam - 2026)
22-04-2026 |
| 10 |
মিডটার্ম ১ পরীক্ষার রুটিন - ২০২৬
03-04-2026 |
| # | শিরোনাম |
|---|
তৃতীয় শ্রেণি
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
তৃতীয় শ্রেণি
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
তৃতীয় শ্রেণি
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
দ্বিতীয় শ্রেণি
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
প্রথম শ্রেণি
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
প্রথম শ্রেণি
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
প্রথম শ্রেণি
বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন