
আত-তাফহিম মডেল মাদরাসা পরিচিতি :
আত-তাফহিম মডেল মাদরাসা টি কুমিল্লা জেলাধীন দেবিদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়ন এ ২০২৪ সালের ২৭ ডিসেম্বর, রোজ জুম্মা বার বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ তামিরুল মিল্লাত কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ - আল্লামা ড. হিফজুর রহমান সাহেবের মাধ্যমে উদ্ধোধন করা হয়। এবং ১ লা জানুয়ারি ২০২৫ খ্রি.থেকে অত্র মাদরাসার একাডেমিক কার্যক্রম সহ সকল কার্যক্রম সুন্দর ও সুচারু রুপে চলমান আছে। এই মাদরাসা টি একটি যুগোপযোগী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কুরআন-সুন্নাহ ভিত্তিক নৈতিক শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষার সমন্বয় করা হয়। মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে সৎ, দক্ষ, ও যোগ্যতা সম্পূর্ণ দেশপ্রেমিক নাগরিক তৈরি এবং দ্বীনদার একটি প্রজন্ম গঠনের লক্ষ্যে।